ডাটাফোর্ট ও এসিআই গোদরেজের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ডাটাফোর্ট লিমিটেড এবং এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় এসিআই গোদরেজের ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, ডকুমেন্ট স্ক্যানিং, ইনডেক্সিং এবং সংরক্ষণসহ বিবিধ সেবা দেবে ডাটাফোর্ট। ডাটাফোর্টের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এইচ খসরু এবং এসিআই গোদরেজ অ্যাগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক ধ্রুব জ্যোতি ব্যানার্জি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। ডাটাফোর্ট দুবাইভিত্তিক কোম্পানি ইনফোফোর্ট এলএলসির ফ্র্যাঞ্চাইজি। এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট পশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করে থাকে। বিজ্ঞপ্তি।