ডাভের 'হাউ ওল্ড আর ইউ?'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স নিয়ে নারীদের দুশ্চিন্তাকে আরও ভালোভাবে বুঝতে সম্প্রতি ডাভ ও ডেইলি স্টার বিভিন্ন পেশার সফল নারীদের নিয়ে এক গোলটেবিল আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানে আলোচকেরা বলেন, বয়সের প্রতিটি ধাপে মায়েদের উচিত নিজেদের সৌন্দর্য অনুধাবন করা, যা তাঁদের মেয়েদের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। ডাভের এক গবেষণায় দেখা যায়, বেশির ভাগ নারীই মনে করেন সৌন্দর্যের অপর নাম তারুণ্য। কিন্তু নারীরা যাতে জীবনের প্রতিটি ধাপেই তাঁদের বয়স উদ্যাপন করেন, সে জন্য ‘হাউ ওল্ড আর ইউ’ নামে একটি শর্টফিল্ম নির্মাণ করা হয়েছে। বিজ্ঞপ্তি।