ডামুড্যায় মার্কেন্টাইল ব্যাংকের ৬৬তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলার ডামুড্যা বাজারে গতকাল বুধবার মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৬৬তম শাখার উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান সাংসদ মো. আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সেলিম, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এস আহসান, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), পরিচালক মো. আনোয়ারুল হক, এ এস এম ফিরোজ আলম, এম আমানউল্লাহ, এ কে এম সাহিদ রেজা, নাসিরউদ্দিন চৌধুরী, মোশাররফ হোসেন, এম এ খান বেলাল এবং উদ্যোক্তা নার্গিস আনোয়ার।অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদুল হক, উপব্যবস্থাপনা পরিচালক মনীন্দ্র কুমার নাথ ও চৌধুরী মোস্তাক আহমেদ, ডামুড্যা শাখার প্রধান আরিফুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।