ডায়মন্ড ওয়ার্ল্ডের যুগ পূর্তির অনুষ্ঠান ওয়েস্টিনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের এক যুগ পূর্তিতে সব শুভানুধ্যায়ীর জন্য রাজধানীর হোটেল ওয়েস্টিনের বলরুমে ২২ আগস্ট আয়োজন করা হয়েছে চার দিনব্যাপী জমকালো প্রদর্শনীর। ঈদের আগে ক্রেতাদের হাতে আন্তর্জাতিক মানসম্পন্ন ও অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারি ও লাইফ স্টাইল পণ্য তুলে দিতেই এই মেলার আয়োজন। হোটেল ওয়েস্টিনের বলরুমে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের পরিচালক এবং বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা। বিজ্ঞপ্তি