প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সব সদস্য এখন বিমার আওতায়। মৃত্যু, দুর্ঘটনা ও নির্দিষ্ট কিছু অসুস্থতার কারণে ডিআরইউর সদস্যরা বিমা-সুবিধা পাবেন। এ ব্যাপারে ডিআরইউর সঙ্গে গত রোববার সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানির একটি চুক্তি সই হয়। এতে স্বাক্ষর করেন ডিআরইউর সভাপতি শাখাওয়াত হোসেন ও সানলাইফের সিইও সোলায়মান হোসেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ডিআরইউর প্রায় ১ হাজার ৪০০ সদস্যের মধ্যে ৯০ শতাংশ ফরম পূরণ করায় ইতিমধ্যে বিমার আওতায় এসেছেন। তথ্য-উপাত্তসহ ফরম জমা দিলে অন্যরাও একই সুবিধার আওতায় আসতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক