ডিএইচএল-ডেইলি স্টার 'বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড' পেলেন তিন ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএইচএল-দ্য ডেইলি স্টার ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে অতিথিরা। ছবিটি রাজধানীর একটি হোটেল থেকে শুক্রবার তোলা। ছবি: প্রথম আলো
ডিএইচএল-দ্য ডেইলি স্টার ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে অতিথিরা। ছবিটি রাজধানীর একটি হোটেল থেকে শুক্রবার তোলা। ছবি: প্রথম আলো

দেশের তিন বিশিষ্ট ব্যবসায়ীকে পুরস্কার দিয়েছে আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড, ২০১৭’ নামে রাজধানীর একটি হোটেলে আজ শুক্রবার এ পুরস্কার অনুষ্ঠান আয়োজন করা হয়।

ডিএইচএল-দ্য ডেইলি স্টার ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে পরিবেশন করা হয় দলীয় গান। শুক্রবার রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেল থেকে ছবিটি তোলা। ছবি: প্রথম আলো
ডিএইচএল-দ্য ডেইলি স্টার ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে পরিবেশন করা হয় দলীয় গান। শুক্রবার রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেল থেকে ছবিটি তোলা। ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। মোট পাঁচটি শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়।
‘বছরের সেরা ব্যবসায়ী ব্যক্তিত্ব’ শ্রেণিতে পুরস্কার পেয়েছেন এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ। ‘ব্যবসায় অসাধারণ নারী’ হিসেবে এ বছর সেরা নারী উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা। আর ব্যবসা-বাণিজ্যে অবদানের স্বীকৃতি হিসেবে ‘আজীবন সম্মাননা’ পেয়েছেন মুন্ন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হারুনুর রশিদ খান মুন্নু। ‘বছরের সেরা আর্থিক প্রতিষ্ঠান’ শ্রেণিতে পুরস্কার পেয়েছে সিটি ব্যাংক লিমিটেড। ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব। আর ‘বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা’ শ্রেণিতে পুরস্কার পেয়েছে শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন চেয়ারম্যান মোস্তফা কামাল।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আজকে পুরস্কার পাওয়া প্রতিটা প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে মালিক-শ্রমিক সুসম্পর্ক। একটি প্রতিষ্ঠানের উন্নয়নে মালিক-শ্রমিকের একটি পরিবার হয়ে কাজ করার সংস্কৃতি বাংলাদেশে বাড়ছে।

ডিএইচএলের আবাসিক ব্যবস্থাপক ডেসমন্ড কুইয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।