ডিএইচএলের সাময়িকী এখন নতুন আঙ্গিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক লজিস্টিকস গ্রুপ ডিএইচএল তার বৈশ্বিক কাস্টমার ম্যাগাজিন বা গ্রাহক সাময়িকী ডেলিভারডকে নতুন আঙ্গিকে প্রকাশ করেছে।৪০ পৃষ্ঠার এই সাময়িকীতে গ্রাহকদের জন্য লজিস্টিকস সেবা ও এর উন্নয়ন সম্পর্কে একটি সার্বিক ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে দৈনন্দিন ব্যবহার্য ও ভোগ্যপণ্য, জ্বালানি, গাড়ি, স্বাস্থ্য ও প্রকৌশল খাত নিয়েও আলোচনা করা হয়েছে। সাময়িকীটিতে বিশেষ করে প্রযুক্তি খাতের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। এর প্রিন্ট বা কাগুজে মুদ্রণের পাশাপাশি ডিজিটাল ভার্সন বা অনলাইন সংস্করণও রয়েছে, যা দেখা যাবে www.delivered. dhl.com ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি।