ডিএইচএলের ২০১২ সালের মূল্য সমন্বয় ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডার ডিএইচএল এক্সপ্রেস সম্প্রতি গড়ে ৪.৪ শতাংশ মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। বাংলাদেশে এর হার হবে আনুমানিক ৪.৫ শতাংশ।ডিএইচএলের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত ২০১২ সালের ১ জানুয়ারি থেকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে কার্যকর হবে।বার্ষিক ভিত্তিতেই সাধারণত ডিএইচএল এক্সপ্রেস তার সেবার মূল্যবৃদ্ধি করে। ডিএইচএল বিশ্বজুড়ে ২২০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। সব দেশ মিলিয়েই ডিএইচএল মূল্য সমন্বয় করে থাকে। দেশভেদে স্থানীয় পরিস্থিতি ও গ্রাহকদের সংগতির প্রতি লক্ষ রেখে এই মূল্য সমন্বয়ের হার একেক দেশে একেক রকম হয়।বিস্তারিত তথ্য জানতে ডিএইচএলের ওয়েবসাইট www.dhl.com ভিজিট করুন। বিজ্ঞপ্তি।