ডিএনসিসি ও ক্লেমনের 'ইচ্ছের হাত বাড়াই' ক্যাম্পেইন

কোরবানির সময় পরিচ্ছন্নতাকর্মীদের ব্যস্ততা বেড়ে যায়। তাঁদের কষ্ট কিছুটা লাঘব করতে প্রতিবারের মতো এবারও জনপ্রিয় ক্লিয়ার ড্রিংক ক্লেমন নিয়ে এসেছে ‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইন। বিজ্ঞপ্তি
ক্যাম্পেইনটির মাধ্যমে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও জনপ্রিয় ব্যান্ড ক্লেমন পরিচ্ছন্নতাকর্মীদের পরিশ্রম কিছুটা কমাতে কোরবানির পশুর বর্জ্য যেখানে-সেখানে না ফেলে সঠিক জায়গায় ফেলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করছে।
জনসচেতনতা তৈরির জন্য ক্লেমন ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে প্রচার চালাচ্ছে। এ ছাড়া কোরবানির পশু থেকে উৎপন্ন বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চারটি ভ্যানের মাধ্যমে প্রচার এবং আবর্জনা ফেলার জন্য বাসিন্দাদের ৫০ হাজার পলি ব্যাগ প্রদান করেছে।
করোনা মহামারির এই সময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা অত্যন্ত জরুরি। তাই ক্লেমন এই ক্যাম্পেইনকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে জনসাধারণকে সম্পৃক্ত থাকার আহ্বান জানাচ্ছে। বিজ্ঞপ্তি