প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) সিসিটিভি সার্ভেল্যান্স প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল)। ডিএনসিসির মেয়র আনিসুল হকের গুলশান কার্যালয়ে তাঁর হাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী চেক হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি।