প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জন্য ইলেকট্রনিক ট্র্যাফিক কেস ডিভাইস বা যন্ত্রপাতি ক্রয়ে ১ কোটি ৮ লাখ টাকার আর্থিক সহায়তা দিচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। গত বৃহস্পতিবার ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাসের নিকট এ-সংক্রান্ত চেক হস্তান্তর করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী। এ সময় ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ ই আবদুল মুহাইমেন, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল এবং ডিএমপির ডেপুটি পুলিশ কমিশনার, ট্র্যাফিক নর্থ ডিভিশন আবদুল কুদ্দুস আমিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।