ডিএমপিকে এনএসইউর দুটি গাড়ি উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দুটি গাড়ি উপহার দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন এনএসইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ, ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া, এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি