ডিএমপিকে কোটি টাকা দিল ইউসিবি

ইলেকট্রনিক ট্র্যাফিক কেস ডিভাইস কিনতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) ১ কোটি ৮ লাখ টাকা দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
আজ বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাসের কাছে টাকার চেক হস্তান্তর করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী। ইউসিবির এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলেকট্রনিক ট্র্যাফিক কেস ডিভাইসের মাধ্যমে ট্র্যাফিক কর্মকর্তারা ডিজিটাল কেস স্লিপ ইস্যু করতে পারবেন, যা তাৎক্ষণিকভাবে ইউসিবির মোবাইল আর্থিক পরিষেবা ইউক্যাশের মাধ্যমে প্রদান করা যাবে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ ই আবদুল মুহাইমেন, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপকমিশনার মো. আবদুল কুদ্দুস আমিন।