ডিএমপিকে দুটি পিকআপ ও পাঁচটি মোটরসাইকেল দিল ডিএসই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দুটি নিশান পিকআপ ও পাঁচটি মোটরসাইকেল দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ সোমবার ডিএসইর সভাপতি রকিবুর রহমান ডিএমপির অতিরিক্ত কমিশনার আবদুল জলিল মণ্ডলের কাছে গাড়িগুলো হস্তান্তর করেন। সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে ডিএসই এই উদ্যোগ নিয়েছে। গাড়িগুলো হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী, সহসভাপতি মো. শাহজাহান, পরিচালনা পর্ষদের সদস্য ও ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন প্রমুখ। একই অনুষ্ঠানে সিএসআরের আওতায় কিডনি ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটকে ১০ লাখ টাকার একটি চেক দেওয়া হয়। কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক হারুন-উর-রশিদ এটি গ্রহণ করেন।