ডিএসই ও সিএসইর সম্পদ ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) সম্পন্ন না হওয়া পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সম্পদ ও সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।আজ বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক এ নির্দেশনা জারি করা হয়।কমিশন সূত্র নির্দেশনার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে এ নির্দেশনা জরুরিভিত্তিতে আজই দুই স্টক এক্সচেঞ্জে পাঠানো হবে।সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ ঢাকায় ২০০ কোটি টাকার জমি কেনার সিদ্ধান্ত নিয়েছিল।