ডিএসই পরিদর্শনে জেপি মরগানের প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্যিক ও বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান জেপি মরগানের একটি প্রতিনিধিদল।জেপি মরগানের ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ফিলপটসের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ছিলেন রুশানা ওয়াদ্রে, স্ট্যার্ন্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা ও ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের পরিচালক সিমন কাইট, ইনভেস্টরস অ্যান্ড ইন্টারমিডিয়ারিস ফিন্যান্সিয়াল ইনস্টিটিউটের প্রধান তানজির ইসলাম।প্রতিনিধিদলের সদস্যরা ডিএসইর সভাপতি আহসানুল ইসলামসহ পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তাঁরা এ দেশের পুঁজিবাজার সম্পর্কে বিভিন্ন বিষয়ে ধারণা নেন।