ডিএসই সেরা ৩০টি কোম্পানি বাছাইয়ে বিচারক পর্ষদ গঠন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত ‘সেরা ৩০ কোম্পানি’ পুরস্কৃত করবে। এই ৩০ কোম্পানি মনোনয়নের জন্য ১৩ সদস্যের আলাদা জুরি বোর্ড বা বিচারক পর্ষদ গঠন করা হয়েছে।গত বুধবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এই পর্ষদ গঠন করা হয়। সভা শেষে ডিএসইর সভাপতি রকিবুর রহমান সংবাদ সম্মেলন করে এসব নাম ঘোষণা করেন।ডিএসইর সভাপতি এ সময় বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিগত পাঁচ বছরের নানা কর্মকাণ্ড পর্যালোচনা করে গঠিত জুরি বোর্ড সেরা ৩০ কোম্পানি বাছাই করবে।ডিএসইর সেরা ৩০ কোম্পানি মনোনয়নে গঠিত ১৩ সদস্যের বিচারক পর্ষদের আহ্বায়ক করা হয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামকে। বোর্ডের অন্য সদস্যরা হলেন: এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি আনিসুল হক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহিদুল্লাহ, আইসিএমএবির সভাপতি মমতাজউদ্দিন আহমেদ, মেট্রো চেম্বারের সাবেক সভাপতি আবদুল হাফিজ চৌধুরী, আইসিএবির সাবেক সভাপতি জামালউদ্দিন আহমেদ ও নাসিরউদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এ বাকী খলিলী ও ফরিদউদ্দিন আহমেদ।