ডিএসই: আজ সাধারণ সূচক কমেছে ৮৬.১৯ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) সোমবার সাধারণ মূল্যসূচক ও আর্থিক লেনদেন দুই-ই কমেছে। আজ সাধারণ মূল্যসূচক ৮৬ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৮০৩ দশমিক ৬৮ পয়েন্টে।এদিকে আজ শেয়ারবাজারে লেনদেন হয়েছে মোট এক হাজার ৫০৬ কোটি টাকার। যা গতকালের চেয়ে ১১৬ কোটি টাকা কম।আজ লেনদেন হওয়া মোট ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬২টি প্রতিষ্ঠানের, কমেছে ১৮৮টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজও আগের দিনের মতো লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো টেক্সটাইল। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা অপর তিনটি প্রতিষ্ঠান হলো—তিতাস গ্যাস, বিএসআরএম স্টিল ও আফতাব অটোমোবাইল।আজ সবচেয়ে বেশি দাম বেড়েছে সাভার রিফ্রাক্টরিজের শেয়ারের। এ ছাড়া বিডি অটোকারস, সমতা লেদার, চিটাগাং ভেজিটেবল ও মুন্নু স্টাফলারের শেয়ার দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—সিএমসি কামাল, বিডি ওয়েল্ডিং, দেশ গার্মেন্টস, আনোয়ার গ্যালভানাইজিং ও আনলিমা ইয়ার্ন।