ডিএসই: আজ সাধারণ সূচক বেড়েছে ১১৫ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কর্মদিবসে আজ রোববার ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) সাধারণ সূচক ও আর্থিক লেনদেন দুই-ই বেড়েছে। আজ সাধারণ মূল্যসূচক ১১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৫৫৯ দশমিক ৮৭ পয়েন্টে।এদিকে আজ শেয়ারবাজারে লেনদেন হয়েছে মোট ১৬২২ কোটি টাকার। যা গতকালের চেয়ে ১০১ কোটি টাকা বেশি।আজ লেনদেন হওয়া মোট ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬১টি প্রতিষ্ঠানের, কমেছে ৮৯টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজও আগের দিনের মতো লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। দ্বিতীয় স্থানে রয়েছে বিএসআরএম স্টিল। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা অপর তিনটি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো টেক্সটাইল, তিতাস গ্যাস ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি।আজ সবচেয়ে বেশি দাম বেড়েছে ইমাম বাটনের শেয়ারের। এ ছাড়া সাফকো স্পিনিং, এইচ আর টেক্সটাইল, বিডি অটোকারস ও কাশেম সিল্কের শেয়ার দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—আইসিবি ইসলামিক ব্যাংক, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড, ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।