ডিএসই: আজ সাধারণ সূচক বেড়েছে ৩৭.৬৪ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) আজ মঙ্গলবার সাধারণ সূচক বেড়েছে। তবে আর্থিক লেনদেন গতকালের চেয়ে কিছুটা কমেছে। আজ সাধারণ মূল্যসূচক ৩৭.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৬৫৭.৯৭ পয়েন্টে।আজ মোট এক হাজার ৪৮৮ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে ২৯ কোটি টাকা কম। আজ লেনদেন হওয়া মোট ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬০টি প্রতিষ্ঠানের, কমেছে ৮৯টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজও গতকালের ন্যায় লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। দ্বিতীয়স্থানে রয়েছে বেক্সিমকো টেক্সটাইল। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা অন্য তিনটি প্রতিষ্ঠান হলো বিএসআরএম স্টিল, আফতাব অটোমোবাইলস ও তিতাস গ্যাস।দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো সাফকো স্পিনিং, ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও দেশ গার্মেন্টস।দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো বিএলটিসি, আলফা ট্যোবাকো, বেক্সিমকো সিনথেটিক্স, ইনটেক অনলাইন ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।