ডিএসই: আজ সাধারণ সূচক বেড়েছে ৪৭.৫০ পয়েন্ট
ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) আজ রোববার সাধারণ মূল্যসূচকের ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। একই সঙ্গে আর্থিক লেনদেনও বেড়েছে। আজ সাধারণ মূল্যসূচক ৪৭ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৮৪৪ দশমিক ৯৭ পয়েন্টে।এদিকে, আজ শেয়ারবাজারে লেনদেন হয়েছে মোট এক হাজার ৮১৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪৭৬ কোটি টাকা বেশি।আজ লেনদেন হওয়া মোট ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটির।লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আফতাব অটোমোবাইলস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, লঙ্কাবাংলা ফিন্যান্স ও বেক্সিমকো।আজ সবচেয়ে বেশি বেড়েছে কেয়া কসমেটিকসের শেয়ারের দাম। এ ছাড়া ফেডারেল ইনস্যুরেন্স, তাল্লু স্পিনিং, ঢাকা ফিশারিজ ও বিচ হ্যাচারিজ দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।এ ছাড়া দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—বিডি অটোকারস, নিলয় সিমেন্ট, মুন্নু স্টাফলারস, দ্বিতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ও আম্বি ফার্মা।