ডিএসই: চাঙা শেয়ারবাজার, আর্থিক লেনদেন ও সূচক দুইই বেড়েছে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার চাঙাভাব লক্ষ করা গেছে। আজ সাধারণ মূল্যসূচক এবং বেশির ভাগ শেয়ারের দাম ও আর্থিক লেনদেন বেড়েছে।ডিএসই সূত্রে জানা যায়, লেনদেনের শুরু থেকেই শেয়ারবাজারে চাঙাভাব লক্ষ করা যায়। বিকেল তিনটায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ১২০ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ৮৭২৯ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে মোট ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত থাকে নয়টির। এদিকে ডিএসইতে আজ মোট দুই হাজার ৪৭৯ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫৫৭ কোটি টাকা বেশি।এদিকে খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায় ব্যাংক, সিমেন্ট, সিরামিকস, জ্বালানি, আইটি, টেলিকম ও ইনস্যুরেন্স খাতে চাঙাভাব দেখা যায়। আজ ব্যাংক খাতের ৩০টির মধ্যে ৩০টির, সিমেন্ট খাতের পাঁচটির মধ্যে চারটির, সিরামিকস খাতের পাঁচটির মধ্যে চারটির, আইটি খাতের পাঁচটির মধ্যে সবকটির, টেলিকমিউনিকেশন খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোন ও ইনস্যুরেন্স খাতের ৪৪টির মধ্যে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ে। তবে অন্যান্য খাতে মিশ্র অবস্থা দেখা যায়। আজ লেনদেনে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—ইউসিবিএল, সাউথইস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, এসপি সিরামিকস, স্ট্যান্ডার্ড ব্যাংক, এবি ব্যাংক, বেক্সিমকো, প্রিমিয়ার ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক।আজ সবচেয়ে বেশি বেড়েছে মেঘনা কনডেনসড মিল্কের শেয়ারের দর। এ ছাড়া বেক্সিমকো সিনথেটিকস, ফেডারেল ইনস্যুরেন্স, প্যারামাউন্ট ইনস্যুরেন্স, লিগাসি ফুট, রহিমা ফুড, মেঘনা পেট্রোলিয়াম, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, ইমাম বাটন ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ দাম বাড়ায় শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে মুন্নু স্টাফলারের শেয়ারের দর। এ ছাড়া স্টাইল ক্রাফট, এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ইনস্যুরেন্স, ইস্টার্ন লুব্রিক্যান্টস, আইসিবি দ্বিতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইসিবি এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ড, জুট স্পিনার্স ও মেঘনা পেট্রোলিয়াম দাম কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজার মূলধন ৩,৬৩,৫৯৮ কোটি টাকা।