ডিএসই: দেড় ঘণ্টায় ৫৫৮ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। বাজার শুরুর দেড় ঘণ্টায় লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পরপরই সূচক গতকালের চেয়ে বাড়তে থাকে। বেলা ১১টা ৪০ মিনিটে সূচক ৮৭ পয়েন্ট বৃদ্ধি পায়। আর দেড় ঘণ্টার মাথায় সূচকে আরও ৫ পয়েন্ট যোগ হয়ে ৪৭২৪ পয়েন্টে পৌঁছায়। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। কমেছে ৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৫৫৮ কোটি টাকার। বেলা একটা পর্যন্ত ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, বিএসসিসিএল, কেয়া কসমেটিকস, লংকা-বাংলা ফিন্যান্স, তিতাস গ্যাস, বেক্সিমকো, গোল্ডেন সন ও ইউসিবিএল।