ডিএসই: বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সাধারণ মূল্যসূচকের ঊর্ধ্বগতি থাকলেও অধিকাংশ শেয়ারের দাম কমেছে। যদিও সাধারণ সূচক বাড়ার হার গতকাল মঙ্গলবারের চেয়ে অর্ধেকেরও কম।আজ শেয়ারবাজারে সাধারণ সূচক ৩১.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮৪৮.৫৫ পয়েন্টে। কিন্তু গতকাল মঙ্গলবার এই সাধারণ সূচক বাড়ার হার ছিল ৭৬ দশমিক ৭৬ পয়েন্ট।ডিএসইতে আজ মোট ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেশির ভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম কমেছে। মোট ১২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যাওয়ার বিপরীতে বেড়েছে ১১২টির, অপরিবর্তিত রয়েছে মোট পাঁচটির।আজ লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং উত্তরা ব্যাংক লিমিটেড।দাম বাড়ায় শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—সাপকো স্পিনিং মিলস লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জেমিনি সি ফুড, মুন্নু সিরামিকস লিমিটেড এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।এ ছাড়া, আজ শেয়ারবাজারের লেনদেনে দাম কমে যাওয়া শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, পদ্মা অয়েল লিমিটেড, ইমান বাটন লিমিটেড ও কাই অ্যান্ড কিউ লিমিটেড।