ডিএসই: বেশির ভাগ শেয়ারেরই দাম কমেছে, কমেছে লেনদেনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও দরপতন হয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামই আজ কমেছে। কমেছে সাধারণ সূচক, আর্থিক লেনদেন ও বাজার মূলধন।ডিএসই সূত্রে জানা যায়, আজ সোমবার লেনদেনের শুরুতে অবশ্য বেশ চাঙাভাব ছিল। দিনের শুরুতে সাধারণ সূচক প্রায় ৮০ পয়েন্ট বৃদ্ধি পায়। তবে ১৫ মিনিটের ব্যবধানে সূচকের নিম্নগতি শুরু হয়। দিন শেষে সাধারণ মূল্যসূচক ৫৯ দশমিক ৪৫ পয়েন্ট কমে ৮৫৯৯ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়ায়। এদিকে দিন শেষে দেখা যায়, আজ লেনদেন হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টির দাম। আজ মোট দুই হাজার ২৭৭ কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩০৩ কোটি টাকা কম।আজ লেনদেনে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো: সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, ইউসিবিএল, পূবালী ব্যাংক, এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এনসিসি ব্যাংক ও লঙ্কাবাংলা ফিন্যান্স।আজ সবচেয়ে বেশি বেড়েছে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারের দর। এ ছাড়া জুট স্পিনার্স, এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, কেয়া ডিটারজেন্ট, প্রিমিয়ার লিজিং, কেয়া কসমেটিকস, রূপালী ব্যাংক, প্যারামাউন্ট ইনস্যুরেন্স, পাইওনিয়ার ইনস্যুরেন্স ও ফুওয়াং ফুড দর বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।এদিকে আজ সবচেয়ে বেশি কমেছে জেমিনি সি ফুডের শেয়ারের দর। এ ছাড়া অ্যাকটিভ ফিন্যান্স, মুন্নু সিরামিক, চতুর্থ আইসিবি, দ্বিতীয় আইসিবি, অ্যাপেক্স ফুড, বঙ্গজ লিমিটেড, ইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, আইসিবি ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামিক মিউচুয়াল ফান্ড দর কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩,৫৮,৫৩৪ কোটি টাকা।