ডিএসই: লেনদেন শেষে সাধারণ সূচক কমেছে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই চাঙাভাব বিরাজ করলেও লেনদেনের শেষের দিকে সূচক কিছুটা কমেছে। আজ মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত সাধারণ সূচক ৯৯ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ৭৮৩৯ দশমিক ৭৬ পয়েন্টে দাঁড়ায়। কিন্তু লেনদেন শেষে সাধারণ সূচক কিছুটা কমে যায়। যা ৭৬ দশমিক ৭৬ পয়েন্ট কমে ৭৮১৭.২৪ পয়েন্টে দাঁড়ায় । আজ দুপুর একটা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হওয়া মোট ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেশির ভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম বাড়ে। এর সংখ্যা ১৬৪টি। এ ছাড়া ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও অপরিবর্তিত থাকেছে ১১টির দাম। অথচ আজ শেয়ারবাজারে লেনদেন হয় মোট ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত আছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফিন সার্ভিসেস লিমিটেড। দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো ইমান বাটন, টাল্লু স্পিনিং, উত্তরা ব্যাংক, মিথুন নিটিং ও দেশ গার্মেন্টস।দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো এশিয়া ইনস্যুরেন্স লিমিটেড, এক্সিম ব্যাংক অব বাংলাদেশ, মেট্রো স্পিনিং, দ্য ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ।