ডিএসই: লেনদেনে চাঙাভাব, সাধারণ সূচকও যথেষ্ট বেড়েছে
সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ছিল যথেষ্ট চাঙা। আজ সাধারণ সূচক ৮৮ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দিন শেষে দাঁড়িয়েছে ৭৯৩৭ পয়েন্টে। আজ বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছে ২৯৪৬ কোটি টাকার।আজ বৃহস্পতিবার ঢাকা শেয়ারবাজারে মোট ২৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদের মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত আছে একটির।শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়্যাল সার্ভিসেস লিমিটেড, বে লিজিং কোম্পানি লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।এর পাশাপাশি দাম কমার দিক দিয়ে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেড, মালেক স্পিনিং মিলস লিমিটেড, মিরাক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইমাম বাটন লিমিটেড।