ডিএসই: সাধারণ সূচক ও লেনদেন দুইই বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবারের লেনদেনে বেশির ভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম বেড়েছে। একই সঙ্গে বাজারের সাধারণ সূচকও ছিল ঊর্ধ্বমুখী। ডিএসই সূত্রে জানা গেছে, আজ শেয়ারবাজারে লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ সূচক ১০৮ দশমিক ৯১ পয়েন্ট দাঁড়িয়েছে ৭৬৩১ পয়েন্টে। লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ৮৮টি ও অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের। মোট লেনদেন হয়েছে ২৪২৩ কোটি টাকা। আজ লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো—তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনস লিমিটেড, লঙ্কা-বাংলা ফিন্যান্স, বেক্সিমকো লিমিটেড, পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, উত্তরা ফিন্যান্স লিমিটেড।