ডিএসই: সাধারণ সূচক কমেছে ৯.৩২ পয়েন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সাধারণ মূল্যসূচক ও আর্থিক লেনদেন দুই-ই কমেছে। তবে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসই সূত্রে জানা যায়, আজ সাধারণ মূল্যসূচক ৯ দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৯৪৭ দশমিক ৭৯ পয়েন্টে। আজ মোট দুই হাজার ২৭০ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গতকাল রোববারের চেয়ে ৯৩৮ কোটি টাকা কম। আজ শেয়ারবাজারে চাঙাভাবের মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত ৩৫ পয়েন্ট বেড়ে ৭৯৯৩ পয়েন্টে পৌঁছায়। তবে বেলা একটার দিকে বেড়ে যায় ৬ পয়েন্ট। এরপর সাধারণ সূচকের তীর ক্রমে নিচের দিকে নামতে থাকে। দিন শেষে সাধারণ মূল্যসূচক ৯ দশমিক ৩২ পয়েন্ট কমে যায়। আজ শেয়ারবাজারে অধিকাংশ শেয়ারের দাম কমেছে। লেনদেন হওয়া মোট ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১১৭টির এবং ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।আজ লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, ডেসকো, স্ট্যান্ডার্ড ব্যাংক, পিপলস লিজিং ও এবি ব্যাংক।আজ সবচেয়ে বেশি বেড়েছে দেশ গার্মেন্টসের শেয়ারের দাম। এ ছাড়া সাফকো স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল ও জুট স্পিনার্স দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে ফুওয়াং সিরামিকের শেয়ারের দাম। এ ছাড়া কেয়া ডিটারজেন্ট, ফেডালিটি অ্যাসেট, ন্যাশনাল টিউব ও মন্নু সিরামিক দাম কমে যাওয়া শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। আজ ডিএসইর বাজার মূলধন ৩,৩৭,৮৫৬ কোটি টাকা।