ডিএসই: সাধারণ সূচক বেড়েছে ২৫.৭২ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার চাঙাভাব লক্ষ করা গেছে। একই সঙ্গে বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। তবে আর্থিক লেনদেন কমেছে।ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সাধারণ মূল্যসূচক প্রায় ১৭০ পয়েন্ট বেড়ে ৮৫০০ পয়েন্টে দাঁড়ায়। এর পর থেকে সূচক কমতে থাকে। দিন শেষে সাধারণ সূচক ২৫ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ৮৩৫৪ দশমিক ৮৪ পয়েন্টে দাঁড়ায়।আজ ডিএসইতে মোট ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে মোট পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে আজ এক হাজার ৫৫৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে প্রায় ১৮৮ কোটি টাকা কম।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, এনবিএল, ইউসিবিএল, লঙ্কাবাংলা ফিন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, শাইনপুকুর সিরামিক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, বেক্সিমকো ও বেক্সিমকো টেক্সটাইল।আজ সবচেয়ে বেশি দাম বেড়েছে সাভার রিফ্রেক্টরিজের শেয়ারের। এ ছাড়া মুন্নু স্টাফলার, ফিনিক্স ফিন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, প্রথম প্রাইম ফিন্যান্স মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রথম মিউচুয়াল ফান্ড, ফার্মা এইড, ডেল্টা ব্র্যাক হাউজিং প্রথম মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ড ও গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড দাম বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। এ দিকে আজ সবচেয়ে বেশি কমেছে এশিয়া প্যাসেফিক ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া লিব্রা ইনফিউশন, সোনারগাঁও টেক্সটাইল, বাংলাদেশ শিপিং করপোরেশন, তাল্লু স্পিনিং, লঙ্কাবাংলা ফিন্যান্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, রিপাবলিক ইনস্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং ও ঢাকা ডাইয়িং দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজারমূলধন তিন লাখ ৪৯ হাজার ৯৯৫ কোটি টাকা।