ডিএসই: সাধারণ সূচক বেড়েছে ৪৬.০৮ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে বেশির ভাগ শেয়ারের দর। তবে আর্থিক লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। ডিএসই সূত্রে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সাধারণ মূল্যসূচক ৪৬ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ৮১৮৭ দশমিক ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে মোট দুই হাজার ২৫২ কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩২৯ কোটি টাকা কম। লেনদেন হওয়া মোট ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টির।আজ লেনদেনে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—সাউথইস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, পাওয়ারগ্রিড, পূবালী ব্যাংক, বেক্সিমকো, স্ট্যান্ডার্ড ব্যাংক ও যমুনা ব্যাংক।আজ সবচেয়ে বেশি বেড়েছে ইমাম বাটনের শেয়ারের দর। এ ছাড়া বঙ্গজ, মেঘনা কনডেন্সড মিল্ক, দুলামিয়া কটন, সায়হাম টেক্সটাইল, মিথুন নিটিং, সোনালি আঁশ, যমুনা ব্যাংক, মুন্নু স্টাফলার ও ফু-ওয়াং সিরামিকস দর বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে জেমিনি সি ফুডসের শেয়ারের দর। এ ছাড়া রহিম টেক্সটাইল, এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, অ্যাপেক্স স্পিনিং, প্রথম বিএসআরএস, ফাইন ফুডস, রেকিট বেনকিজার, আইসিবি ইসলামী ব্যাংক, চতুর্থ আইসিবি ও বাংলাদেশ শিপিং করপোরেশন দর কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজার মূলধন ৩,৪৫,২২৭ কোটি টাকা।