ডিএসই: সূচক কমলেও আর্থিক ও ইনস্যুরেন্স খাত চাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সাধারণ মূল্যসূচক ও আর্থিক লেনদেন কমেছে। তবে আর্থিক প্রতিষ্ঠান ও ইন্সুরেন্স খাতের প্রতিষ্ঠানগুলোয় চাঙাভাব দেখা গেছে। দাম বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সাধারণ মূল্যসূচক ৮ দশমিক ৬৭ পয়েন্ট কমে ৭৯৩১ দশমিক ৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ মোট দুই হাজার ১৯৩ কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৮৭ কোটি টাকা কম।আজ মোট ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত ছিল মোট চারটির।আজও গতকালের মতো বেশির ভাগ খাতের প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। তবে আর্থিক প্রতিষ্ঠান ও ইনস্যুরেন্স খাতে চাঙাভাব দেখা যায়। এ দুটি খাতের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯টির ও কমেছে দুইটির এবং ইনস্যুরেন্স খাতের ৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টির দাম বেড়েছে, কমেছে মাত্র একটির।এ ছাড়া সিরামিক খাতের পাঁচটির মধ্যে তিনটির, জ্বালানি খাতের ১১টির মধ্যে আটটির, মিউচুয়াল ফান্ড খাতের ২৯টির মধ্যে ১৮টির, ওষুধ খাতের ১৮টির মধ্যে সাতটির, টেলিকমিউনিশেন খাতের একমাত্র প্রতিষ্ঠান জিপির ও বস্ত্র খাতের ২২টির মধ্যে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের আজ দাম কমে যায়।আজ লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, তিতাস গ্যাস, এনসিসি ব্যাংক, বেক্সিমকো ও কনফিডেন্স সিমেন্ট।আজ সবচেয়ে বেশি বেড়েছে সাফকো স্পিনিংয়ের শেয়ারের দাম। এ ছাড়া রহিম টেক্সটাইল, ইবনে সিনা, ঢাকা ইনস্যুরেন্স ও ইসলামিক ফিন্যান্স দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে লিব্রা ইনফিউশনের শেয়ারের দাম। এ ছাড়া পদ্মা অয়েল, চিটাগাং ভেজিটেবল, কোহিনুর কেমিক্যাল ও ঢাকা ডাইং দাম কমে যাওয়া শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। আজ ডিএসইর বাজার মূলধন ৩,৩৬,৩৭৪ কোটি টাকা।