ডিএসইতে অধিকাংশ কোম্পানির দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের বাড়তি প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৭২৯ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
এই সময়ে ডিএসইতে ২৬৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৩টির দাম বেড়েছে, কমেছে ৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ সময় পর্যন্ত ডিএসইতে ২০৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, তাল্লু স্পিনিং, লংকাবাংলা ফিন্যান্স, আরগন ডেনিমস, আমরা টেকনোলজিস, পদ্মা অয়েল, সামিট পাওয়ার, বিএসআরএম স্টিল, পদ্মা লাইফ ইনস্যুরেন্স, সানলাইফ ইনস্যুরেন্স প্রভৃতি।