ডিএসইতে আজ দেশবন্ধু পলিমারের লেনদেন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার হতে দেশবন্ধু পলিমারের শেয়ার লেনদেন শুরু হচ্ছে। ডিএসই পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন তালিকাভুক্ত কোম্পানি হিসেবে এটি ‘এন’ শ্রেণীভুক্ত হবে। কোম্পানিটির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা আর প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লটে রয়েছে ৫০০ শেয়ার। ডিএসইতে এটি প্রকৌশল খাতের কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হবে। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে এক কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকা সংগ্রহ করেছে।