ডিএসইতে আজ লেনদেন চলবে ৪টা পর্যন্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিগরি ত্রুটির কারণে দেড় ঘণ্টা পর শুরু হওয়ায় আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন চলবে বিকেল চারটা পর্যন্ত।
ডিএসই কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। পরে সমস্যার সমাধান করে দুপুর ১২টায় শুরু হয় লেনদেন।
এ জন্য আজ বেলা আড়াইটার পরিবর্তে এই শেয়ারবাজারে লেনদেন চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন দেরিতে শুরু হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যথাসময়েই লেনদেন শুরু হয়েছে।
আরও পড়ুন: