দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হলেও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। গতকালের চেয়ে আজ লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে সূচকও। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে ৪,৬৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিকে সকালে শুরু থেকেই ডিএসইতে সূচক ওঠানামা করছিল। ১০ মিনিটে সূচক কমে যায় নয় পয়েন্ট। এরপর ১৪ মিনিটের দিকে সূচক বাড়ে এক পয়েন্ট। ২৪ মিনিটের সময় আবারও কমে ছয় পয়েন্ট। আধা ঘণ্টা শেষে সূচক কমে ২৩ পয়েন্ট। তবে দুপুর ১২টার দিকে সূচক বাড়ে ১৫ পয়েন্ট। দুপুর একটার পর বাড়ে ২০ পয়েন্ট।ডিএসইতে আজ মোট ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮১টির দাম বেড়েছে, কমেছে ৬০টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৪৮২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে প্রায় ৭৮ কোটি টাকা বেশি।দিনের শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, গ্রামীণফোন, যমুনা অয়েল, সামিট পাওয়ার, এমজেএল বাংলাদেশ লি., তিতাস গ্যাস, বিএসআরএম স্টিল, গোল্ডেন সন, কেয়া কসমেটিকস এবং এমআই সিমেন্ট।