ডিএসইতে আজও কমেছে সূচক ও লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজািবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবারও সাধারণ সূচক ও লেনদেন কমেছে। ফলে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গতকালও ডিএসইতে সূচক ও লেনদেন কিছুটা কমে যায়।আজ ডিএসইতে সাধারণ মূল্যসূচক ৫৪.৩৫ পয়েন্ট কমে ৬,৬৪২.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৬টির কমেছে ১৭১টির ও অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ মোট লেনদেন হয়েছে এক হাজার ৬৮০ কোটি টাকার, যা গতকালের চেয়ে ২০২ কোটি টাকা কম।ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টা পাঁচ মিনিটে সূচক ১১ পয়েন্ট বেড়ে যায়। প্রথম ঘণ্টা শেষে ডিএসইতে সূচক কিছুটা বাড়লেও দ্বিতীয় ঘন্টা শেষে সূচক কমতে থাকে। সূচক কমার এ হার লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে তিতাস গ্যাস, আরএন স্পিনিং, গ্রামীণফোন, এনবিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ওয়ান ব্যাংক, পিএলএফএসএল, এমআই সিমেন্ট ও কেয়া কসমেটিকস।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৩.৬৯ পয়েন্ট কমে ১২,২২৬.১৭ পয়েন্টে দাঁড়ায়। আজ লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬১টির, কমেছে ১৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ১৬৭ কোটি টাকার, যা গতকালের চেয়ে ২৪ কোটি টাকা কম।