ডিএসইতে আড়াই ঘণ্টায় ১৩৭ কোটি টাকার লেনদেন
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১৪ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২১টির দাম বেড়েছে, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, হা ওয়েল টেক্সটাইল, মেঘনা পেট্রোলিয়াম, অ্যাকটিভ ফাইন, বিএসআরএম স্টিল, মতিন স্পিনিং, হেইডেল বার্গ সিমেন্ট, এএফসি অ্যাগ্রো, ইস্টার্ন হাউজিং প্রভৃতি।