ডিএসইতে আড়াই ঘণ্টায় ১৬৬ কোটি টাকার লেনদেন
সূচকের ওঠানামা প্রবণতায় আজ বৃহস্পতিবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৪৩৪.৫৭ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর বেশ কয়েকবার ওঠানামা করে সূচক।
এই সময়ে ডিএসইতে ২৮৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৫টির দাম বেড়েছে, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক, হেইডেলবার্গ সিমেন্ট, এসিআই, আফতাব অটো, প্রাইম ব্যাংক, গ্রামীণফোন, ন্যাশনাল টিউবস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।