ডিএসইতে আড়াই ঘণ্টায় ৫৪০ কোটি টাকার লেনদেন
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৪২৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৮০টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২১টির দাম বেড়েছে, কমেছে ১২৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ৫৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে এই সময়ে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তিতাস গ্যাস, বিএসসিসিএল, ইউনিক হোটেল, মেঘনা পেট্রোলিয়াম, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, পদ্মা অয়েল, লংকাবাংলা ফিন্যান্স, অ্যাকটিভ ফাইন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।