ডিএসইতে আড়াই ঘণ্টায় ১৮৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৭ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। আধা ঘণ্টা শেষে সূচক ২২ পয়েন্ট বেড়ে যায়। এরপর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০০টির দাম বেড়েছে, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, মতিন স্পিনিং, স্কয়ার ফার্মা, গোল্ডেন সন, পদ্মা অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, হেইডেলবার্গ সিমেন্ট, অ্যামারেল্ড অয়েল প্রভৃতি।