ডিএসইতে আড়াই ঘণ্টায় ২১৭ কোটি টাকার লেনদেন
সূচকের কিছুট মিশ্র প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে সূচক সামান্য কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক দশমিক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৬৪৮ দশমিক ৭০ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক ১৪ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টা ২০ মিনিটে সূচক এক পয়েন্ট কমে যায়। এভাবে মিশ্র প্রবণতায় চলছে লেনদেন।
এই সময়ে ডিএসইতে ২৮০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫০টির দাম বেড়েছে, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ২১৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, হেইডেলবার্গ সিমেন্ট, ইউসিবিএল, স্কয়ার টেক্সটাইল, গ্রামীণফোন, পদ্মা অয়েল, এবি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক প্রভৃতি।