ডিএসইতে আড়াই ঘণ্টায় ২৫৮ কোটি টাকার লেনদেন
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বৃহস্পতিবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬০৭ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৫টির দাম বেড়েছে, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ২৫৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণ ফোন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, লংকাবাংলা ফিন্যান্স, পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, ফ্যামিলিটেক্স প্রভৃতি।