ডিএসইতে আড়াই মাসের ব্যবধানে সর্বনিম্ন লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার ১১৪ কোটি টাকার লেনদেন হয়েছে। গত আড়াই মাসের ব্যবধানে এটিই ডিএসইতে সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ গত ২১ জানুয়ারি ঢাকার বাজারে ১০২ কোটি টাকার সর্বনিম্ন লেনদেন হয়েছিল। লেনদেনের পাশাপাশি সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর সব কটি সূচকই কমেছে। সাধারণ সূচক ৬ পয়েন্ট কমে নেমে এসেছে প্রায় তিন হাজার ৬৫১ পয়েন্টে। নতুন সূচক ডিএসইএক্স প্রায় ১৫ পয়েন্ট কমে নেমে এসেছে তিন হাজার ৪৯৩ পয়েন্টে। এদিন ডিএসইতে ২৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৪ টিরই দাম বেড়েছে, কমেছে ৭৩টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম।কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে এদিন খাতভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাত। নতুন তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মার একক আধিপত্যে এ খাতটি লেনদনে শীর্ষে উঠে আসে। সম্মিলিতভাবে এই খাতের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৮ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৬ শতাংশ। আর খাতভিত্তিক সম্মিলিত এককভাবে ওরিয়ন ফার্মার লেনদেন ছিল সাড়ে সাত কোটি টাকা।