ডিএসইতে ইতিবাচক প্রবণতা
দিনের শুরুতে ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৮১১ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৫১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৬টির দাম বেড়েছে। কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৩৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, বিএসসিসিএল, যমুনা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, রেনাটা, অ্যাকটিভ ফাইন, জেনারেশন নেক্সট ফ্যাশন প্রভৃতি।