ডিএসইতে ইতিবাচক প্রবণতায় সূচক
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। গতকাল সোমবারও ইতিবাচক ধারায় ছিল সূচক।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৯১ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। গতকাল ডিএসইএক্স সূচক বেড়েছিল ৪৫ পয়েন্ট।
এই সময়ে ডিএসইতে ২৭৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৩টির দাম বেড়েছে। কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই সময় পর্যন্ত ডিএসইতে ১৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, ইউসিবিএল, স্কয়ার ফার্মা, এসিআই, বিএসসিসিএল, প্রাইম ব্যাংক, ইউনাইটেড এয়ার প্রভৃতি।