ডিএসইতে এক হাজার ৪৪ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই সূচক কমেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন গতকালের চেয়ে সামান্য কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৩৯ পয়েন্ট কমে ৪৬৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। বেলা ১১টায় সূচক গতকালের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়েছিল। এর পর থেকে সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ১৭৯টির, বেড়েছে ৮১টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টির।স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট এক হাজার ৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৫ কোটি টাকা বেশি।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: যমুনা অয়েল, ইউনাইটেড এয়ার, তিতাস গ্যাস, ইউসিবিএল, মেঘনা পেট্রোলিয়াম, আরএন স্পিনিং, বেক্সিমকো, গ্রামীণ১ স্কিম২ মিউচুয়াল ফান্ড, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিএসসিসিএল প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১১৭ পয়েন্ট কমে ১৪১৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ১৩২টির, বেড়েছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টির। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৯৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০ কোটি টাকা কম।দোয়া মাহফিল: এদিকে ডিএসইর সদস্য সাঈদ এস্কান্দারের স্মরণে এক ‘মাগফিরাত ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। বিকেল চারটায় ডিএসইর সম্মেলনকক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বলে ডিএসইর জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানান।