ডিএসইতে এমআই সিমেন্টের লেনদেন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার সকাল ১১টায় এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের লেনদেন শুরু হয়েছে। এর কিছুক্ষণ আগে ডিএসই ও এমআই সিমেন্ট কর্তৃপক্ষের মধ্যে চুক্তিসই হয়। চুক্তিতে ডিএসইর মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ মোহাম্মদউল্লাহ ও এমআই সিমেন্টের কর্মকর্তা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোক্তার হোসেন তালুকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।এ সময় অন্যদের মধ্যে এমআই সিমেন্টের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক খবিরউদ্দিন মোল্লা, ডিএসইর মহাব্যবস্থাপক (ফিন্যান্স) জীবন চন্দ্র দাস ও লিস্টিং বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নিজামউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত বুধবার এসইসির নির্দেশনা অনুযায়ী ডিএসই কর্তৃপক্ষ এমআই সিমেন্ট তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয়।