ডিএসইতে কমেছে শতাধিক শেয়ারের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ কর্মদিবসে আজ বৃহস্পতিবার পুঁজিবাজারে সূচকের দ্রুত ওঠানামা করে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বাড়লেও কমেছে শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এদিকে অব্যাহত দরপতনের প্রতিবাদে বেলা তিনটার দিকে বিনিয়োগকারীরা বিক্ষোভ কর্মসূচি শুরু করে।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।ডিএসই সূত্রে জানা যায়, ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের ১৫ মিনিটের মাথায় সূচক ২২ পয়েন্ট বেড়ে যায়। তবে দ্বিতীয় ঘণ্টা শেষে সূচক কমতে শুরু করে।আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫.৭৭ পয়েন্ট বেড়ে ৫৯৬৬.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ হাতবদল হওয়া ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ডিএসইতে ২৯৫ কোটি টাকা লেনদেন হয়েছে।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, সিএমসি কামাল, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, মালেক স্পিনিং, এমআই সিমেন্ট, সিটি ব্যাংক ও ইউসিবিএল।আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪.১৬ পয়েন্ট বেড়ে ১০৮২০.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ হাতবদল হওয়া ১৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৩৭ কোটি টাকা লেনদেন হয়েছে।