ডিএসইতে চলছে সূচকের ওঠানামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের শুরুতে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। আজ বুধবার বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে এ সময় সূচকও বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে চার হাজার ১৬১ পয়েন্টে পৌঁছায়। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ১৬ পয়েন্ট বাড়ে, আর ২০ মিনিটে তা দুই পয়েন্টে নেমে আসে। এরপর আবারও ঊর্ধ্বমুখী হয় সূচক, যা এখনো অব্যাহত।এই সময়ে ডিএসইতে মোট ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১২৪টি, কমেছে ২৯টি আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, সিএমসি কামাল, ডেল্টা স্পিনার্স, মালেক স্পিনিং, আরএন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল, সায়হাম টেক্সটাইল ও তাল্লু স্পিনিং।